মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:৩৭ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ১নং ওয়ার্ডের হামজার টিলা এলাকায় মুক্তিযোদ্ধার বাসভবন থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জহুরুল আনোয়ার নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি বেঁধে নিচতলায় ঝুলে পড়েন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে খালেদ জানান, সম্প্রতি এক আত্মীয়ের কাছে জমি বিক্রির পর ওই সম্পত্তি নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তার বাবা কয়েকদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। এ ছাড়া অন্য কোনো পারিবারিক সমস্যার কথা তিনি জানেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত