অ্যাটর্নি জেনারেল বললেন

বিচার বিভাগের ওপর রাজনৈতিক চাপ নেই

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

বর্তমানে বিচার বিভাগের কার্যক্রমে কোনো রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে। বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে এটি সরকারের প্রত্যাশা।

গতকাল শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন বিচারক সংকট, দক্ষতার ঘাটতি এবং অতীতের নানা রাজনৈতিক প্রভাবের কারণে বিপুলসংখ্যক মামলা অনিষ্পন্ন রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ প্রয়োজন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের আপিল দ্রুত নিষ্পত্তি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ফাঁসির দ- মাথায় নিয়ে থাকা আসামিদেরও দ্রুত বিচার পাওয়ার অধিকার রয়েছে।

এসআরএফ’র কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত