হামলার অভিযোগ জামায়াত এমপির

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:৩৯ এএম

রাজধানীর মিরপুর-৬ এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার মিরপুর ও রূপনগর এলাকায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এর আগে গত শুক্রবার রাতে মিরপুরে এক সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা বারবার তার নেতাকর্মীদের ওপর এমন হামলা করছে। সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা গেছে, রূপনগর থানার সেকশন-৬, সি ব্লকে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মতবিনিময় সভায় জমায়েত হওয়া লোকজনকে মারধর করে কয়েকজন ব্যক্তি।

ঘটনার বর্ণনা দিয়ে কর্নেল (অব.) বাতেন অভিযোগ করেন, এ সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত