কার সঙ্গে বাগদান সারলেন শেখ সাদী

আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

কণ্ঠশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায়ের শুরু করলেন।  সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক নিজেই। শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পরিকল্পিত ছিল না, পরিবারের সিদ্ধান্তে হঠাৎ করেই বাগদান সারেন তিনি। তবে আনুষ্ঠানিক বিয়ের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। 

গায়ক বলেন, আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে। 

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত