মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রহিম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. রহিম কামাল্লা ইউনিয়নের রাজনগর উত্তরপাড়ার নানু মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই সুমন তালুকদার ও এএসআই মো. মহসিন আলমসহ সঙ্গীয় ফোর্স শনিবার রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজনগর স্কুলগামী প্রধান সড়কের উপর হতে মাদক কারবারি মো. রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দখল হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় মো. রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত