চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে দিন দুপুরে ছুরিকাঘাতে মো. সোহেল (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সদরের দীপু মনি কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ্ আলমের ছেলে। অভিযুক্ত গিয়াস উদ্দিন (২৫) একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পাওনা টাকা নিয়ে সোহেল এবং গিয়াস উদ্দিনের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন তার সাথে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় বেলা ১২টার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাওনা টাকা চাওয়ায় দিন-দুপুরে যুবককে ছুরিকাঘাত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০