চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

আজ সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে অবস্থিত একটি রাবার টায়্যার গ্যান্ট্রি (আরটিজি-৪০১৪) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন লাগার বিষয়টি শনাক্ত হওয়ার সাথে সাথেই অগ্নিনির্বাপন সংক্রান্ত জরুরি প্রটোকলগুলো তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়। চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। ক্ষয়ক্ষতি হ্রাস এবং আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রোধ করতে বাংলাদেশ নৌবাহিনী ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

এতে সংশ্লিষ্ট আরটিজি ব্যতীত ২/১টি কন্টেইনারে সামান্য ক্ষতি হয়। তদুপরি অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
বর্তমানে চট্টগ্রাম বন্দরের সামগ্রিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং বন্দরের সকল প্রকার কার্যক্রম সচল রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত