ঢাকার সাভারে পুলিশ ক্যাম্প থেকে এক ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলায় দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার ( ২২ জুন) সন্ধ্যায় সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
প্রত্যাহারকৃত দুইজন হলেন- সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম।
জানা যায়, শনিবার (২০ জুন) সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসে। তবে দুপুরে গ্রেপ্তারকৃত আশাব পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে যান।
সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লটারিতে নির্ধারণ হবে নতুন শিক্ষকদের পদায়ন