গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে মেসির ৪ কীর্তি

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:৪৮ পিএম

ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়ের রাতে শুধু গোলসংখ্যার চূড়াতেই বসেননি লিওনেল মেসি, একই সঙ্গে ওলটপালট করে দিয়েছেন বিশ্ব রেকর্ডের পাতাও। টেক্সাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে শেষ ৩২-এ তোলার ম্যাচে লিওনেল মেসির ভাঙা ৪টি বড় রেকর্ডের তালিকা প্রকাশ করেছে বিশ্ব রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠান ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল থেকে নিশ্চিত করা ৪টি নতুন মাইলফলক নিচে দেওয়া হলো:

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল (১৮): পুরুষ ও নারী ফুটবল মিলিয়ে বিশ্বকাপে এখন এককভাবে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (২৮): ফুটবল ইতিহাসে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয় (১৮): বিশ্বকাপে একক কোনো খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ পাওয়ার অনন্য কীর্তি এখন মেসির।

বিশ্বকাপে মাঠে সবচেয়ে বেশি সময় (২,৪৮৯ মিনিট): বৈশ্বিক এই টুর্নামেন্টের মঞ্চে সবচেয়ে বেশি সময় (মিনিট) খেলার অলটাইম রেকর্ডটি এখন আর্জেন্টাইন অধিনায়কের দখলে।

ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করার নাটকীয়তার পর যেভাবে মেসি ঘুরে দাঁড়িয়েছেন এবং দলকে নকআউটে তুলেছেন, তা নিয়ে সতীর্থ জুলিয়ান আলভারেজ বলেন, "লিও-কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা এবং ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা খেলোয়াড়।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত