কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবারের সদস্যরা

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা।

মোস্তাফিজুর রহমান বিজু তার নিজ বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিলে পুলিশ তাকে আটক করতে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা তাকে ছিনিয়ে নেয়। মঙ্গলবার (২৩জুন) পৌর এলাকার আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেন। 

নেতাকর্মীরা জানায়, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়িতে দলীয় অফিসে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র  মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার।

এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাধা দেয়। এসময় পুলিশ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

কালীগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেল্লাল হোসেন জানান, গোপন বৈঠকের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে যাওয়ার পর  মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যায়। 


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত