গৌরীপুরে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্রী নিহত

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

‘বাবা তুমি চলে আসো, বজ্রপাত হচ্ছে’ বলে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে মারা গেলেন রিমি আক্তার (২০)। মঙ্গলবার (২৩জুন) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিমি গৌরীপুর সরকারি কলেজ অনার্সের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা আলতাবুর রহমান জানান, রিমির বাবা হুমায়ুন কবীর বাড়ির পাশে বৃষ্টিপাত হচ্ছে দেখে হাঁস আনতে যান। সেসময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিলো। এ সময় বজ্রপাত হচ্ছে বলে তার বাবাকে দ্রুত ঘরে ফেরার জন্য ডাকতে যায়। তখন সেখানেই বজ্রপাতের শিকার হন কলেজ ছাত্রী রিমি আক্তার। গুরুতর আহত রিমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত