চট্টগ্রাম নগরে হামজারবাগ এলাকায় গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে পাঁচদিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের তৃতীয়দিনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বিবিরহাটে মাদরাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মিলনায়তনে অনুষ্ঠিত এমাফিল প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম।
বক্তব্যে তিনি বলেন, আশুরা দিবসে হজরত ইমাম হোসাইন (রা.) কারবালায় অন্যায়, অবিচার, স্বৈরশাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের জন্য রণাঙ্গনে লড়াই করে শাহাদতবরণ করেছিলেন। কিন্তু তিনি অসত্য, অধর্ম ও অন্যায়ের কাছে মাথানত করেননি। ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সপরিবারে প্রাণ বিসর্জন দিয়েছেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তার এ বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. রফিক বলেন, ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ থাকলেও হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতই এদিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য ইমাম হোসাইনের (রা.) বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত।
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের রুবি গেইট ‘ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফ’এর সাজ্জাদানশীন মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কোরাইশী।
মাওলানা সৈয়দ আবু আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি মাদরাসার গাউসুল আযম মাইজভাণ্ডারী, আরবী বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। এতে উপস্থিত ছিলেন শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান ফজলুল হক ফজু, মো.মহিব উল্লাহ, উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন, আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মো. খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, দিদারুল আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয় প্রমুখ।