ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জহির হোসেন। তিনি বর্তমানে ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও গ্রাহকসেবামুখী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত