পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৫৭ এএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান হাদির ‘বীরত্বগাঁথা’ যুক্ত হচ্ছে না। তবে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রমে এটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ।

এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার জানান, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পূর্ণ। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না। 

তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে প্রাথমিকের শিক্ষাক্রমে আমূল পরিবর্তন হচ্ছে। তখন পাঠ্যবইয়ে কোন বিষয় যুক্ত বা বাদ যাবে-তা পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শহীদ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকা রাখা ওসমান হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত