বিজয়নগরে গাঁজাসহ নারী গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী  অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার  সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনী) এলাকায়  রুমানা আক্তারের বসত ঘরের তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময়  মোছাঃ রুমানা আক্তার (৪০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনী) মোঃ ইউনুছ প্রকাশ ইনসাফ আলীর স্ত্রী রুমানা আক্তার (৪০)। 

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে । আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত