বিজয়নগরে বিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার  থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৪৫ বছর। তবে তার পরিচয় জানাতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী।  

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া তারাবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারাবিল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত