ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

ভারত থেকে অবৈধ পুশইনের আশঙ্কায় শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে সর্তক অবস্থায় রয়েছে বিজিবি।

এদিকে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার নোয়াবদী সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়ে সতর্ক অবস্থায় ছিলেন সীমান্তে। পুশইনের আশঙ্কায় সীমান্তে কড়া নজরদাড়িতে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। 

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরার সঙ্গে। এসব সীমান্ত এলাকা দিয়ে যেন অবৈধভাবে ভারত থেকে পুশইন করা না হয় সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে৷ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন চেষ্টার খবরে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই পুশইন করতে দেয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত