প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই তিনি দেশে ফিরবেন। রবিবার (২৮ জুন) দেশ রপান্তরকে এ কথা জানান মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।
সোহেল জানান, দেশবাসী ও পরিবারের দোয়ায় ধীরে ধীরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন তিনি হাটাহাটি করতে পারছেন। শিগগিরই তিনি দেশে ফিরবেন।
এর আগে ১৫ মার্চ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব