সৌদি আরবে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ আরোহীর সবার মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার সময় তারা কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানানো হয়, এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে প্রায় চার মাস বন্ধ থাকার পর সৌদি আরামকো পারস্য উপসাগরে অবস্থিত তাদের রাস তানুরা টার্মিনালে শুক্রবার অপরিশোধিত তেল লোডিং পুনরায় শুরু করে। এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটল।
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা