মৌলভীবাজারে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যাত্রীবাহী হানিফ বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেলের দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের চা ভাস্কর্য এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার সৌরভ (১৮) ও নাইম (১৮)। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা সাব্বির নামের আরও একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। 

পিছনের মোটরসাইকেলে থাকা তাদের বন্ধু রাকিব জানান, হবিগঞ্জ থেকে দুটি মোটরসাইকেলে ৫ বন্ধু শ্রীমঙ্গল ঘুরতে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের কিছু আগে চা কন্যা এলাকার সামনে বিপরীত দিক থেকে আসা হানিফ বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহীই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান। বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত