কালিহাতীতে ১৩শ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৩০ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তল্লাই বিলে অভিযান চালিয়ে প্রায় ১৩শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামের অংশে অবস্থিত তল্লাই বিলে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত) এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।

অভিযানকালে প্রায় ১৩শ মিটার চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। জব্দকৃত জাল পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় কালিহাতী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, একশ্রেণির অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ, মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন করছে। এতে মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রজনন ও রেণু পোনা সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত