আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার হাইব্রিড পদ্ধতিতে ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মনসুর মোস্তফা ; কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডাররা। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সভাটি পরিচালনা করেন।
আইএফআইসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:২৬ এএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:২৬ এএম
আইএফআইসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০