শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা 

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা আবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অনন্য গৌরব ও সম্মাননা অর্জন করেছে। একই সাথে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থী অনার্স, ফাজিল ও কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি ও বিশেষ শিক্ষাবৃত্তি লাভ করেছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাদ্রাসা সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  সম্মাননা ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভারপ্রপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে সম্মাননা স্মারক ও শিক্ষা বৃত্তি সনদ গ্রহণ করেন ৪ বছর মেয়াদী অনার্স স্তর: সিরাজাম মুনিরা ফারিহা, রাফিয়া হাসান জিনাত এবং তাসনিম তাবাসসুম। ৩ বছর মেয়াদী ফাজিল স্তর: আব্দুল্লাহ মুয়াজ এবং ২ বছর মেয়াদী কামিল স্তর: হুমায়রা বুশরা নূর।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেন, এটি শুধু একটি সাধারণ সম্মাননা নয়, এটি একটি গৌরবময় ইতিহাস, একটি আদর্শের বিজয় এবং দীর্ঘদিনের সততা ও নিষ্ঠার স্বীকৃতি। এই অনন্য অর্জনে আমরা আনন্দিত, তবে একই সাথে মহান রবের প্রতি কৃতজ্ঞতায় আমাদের মাথা নত হয়ে আসে। কারণ প্রকৃত সম্মান ও সফলতা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত