চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বড় ধরণের রদবদল আসছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবিধিবদ্ধ পদ, প্রশাসনিক পদ ও অন্যান্য পদে পরিবর্তন আসতে পারে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক সূত্রে জানা গেছে।।
আজ (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট সভা আয়োজন করা হয়েছে।
সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকের মতামতের ভিত্তিতে বেশকিছু পদে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সংবিধিবদ্ধ পদে নির্বাচনের ঘোষণাও আসতে পারে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর আলোকে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে বিভিন্ন পদে পরিবর্তন আসবে।
সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন হলের প্রভোস্ট পদসহ বিভিন্ন প্রশাসনিক পদে পরিবর্তন আসতে পারে। এছাড়া বিজ্ঞান অনুষদের ডিন নতুন করে নিয়োগ দেওয়া হতে পারে।
জানতে চাইলে চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের বিভিন্ন পদে পরিবর্তন আসছে কি না সেই সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই।