বাংলাদেশ দলে ফিরলেন রাব্বি-সাইফউদ্দিন

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যর দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে এই সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। একই কারণে ডানহাতি পেসার তাসকিন আহমেদও এই সিরিজের দলে নেই। দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। ফিরেছেন মিডিয়াম পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

৩০ বছর বয়সী রাব্বি সর্বশেষ জাতীয় দলের খেলেছেন প্রায় ৩ বছর আগে। এরপর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও সুযোগ পাচ্ছিলেন না। লিটন না থাকায় এবার নির্বাচকরা দলে নিয়েছেন এই ব্যাটারকে।  

বাংলাদেশ দল : তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত