খুলনায় বিরোধের জেরে যুবককে গুলি

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

খুলনা নগরীর লবণচরা থানার বালুর মাঠ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাতুল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলির আঘাতে তার ডান পায়ে গুরুতর জখম হয়েছে। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, এই এলাকায় সন্ত্রাসী গ্রুপের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার জন্য এলাকায় তৎপরতা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত