কবিতা

মেঘগুলো

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

মেঘগুলো পাতিকাক দাঁড়কাক মনে করে উড়াল দিল
কালিদাসের দূতাবাসের অকূটনৈতিক প্রান্তদেশে।
মেঘগুলো শিলিগুড়ি হয়ে শিলং দেশ ঘুরে গেল।

মেঘগুলো ময়ূর ভুলে ময়ূর ভঞ্জ রাজ্য ছাড়া হলো।
মেঘগুলো না-পারতে বার্তা ছাড়া উড়নচণ্ডী উড়ালপথে উড়ে গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত