উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২রা জুলাই, ২০২৬, ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে টুর্নামেন্টটি ৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার—এই দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল নিচে দেওয়া হলো: ৯-বল পুল টুর্নামেন্টের ফলাফল:* প্রথম স্থান: ফাহিম ফিরোজ (ব্যাচ ২০০২), * দ্বিতীয় স্থান: তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২), * তৃতীয় স্থান: ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫), এছাড়াও সেরা উদীয়মান ৯ বল পুল খেলোয়ড় ২০২৬ নির্বাচিত হয়েছে মাহফুজুর রাহমান (ব্যাচ ১৯৯৫)। ১০-রেড বল স্নুকার টুর্নামেন্টের ফলাফল: * প্রথম স্থান: তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২), * দ্বিতীয় স্থান: ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫), * তৃতীয় স্থান: আশওয়ার হোসেন (ব্যাচ ১৯৯৮) এছাড়াও সেরা উদীয়মান স্নুকার খেলোয়াড় ২০২৬ নির্বাচিত হয়েছে - মো. মাহবুবুল হক (ব্যাচ ১৯৯৪)

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, "এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি দৃঢ় করার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের চমৎকার সুযোগ তৈরি করে।" তিনি ভবিষ্যতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সিএনবিএল-এর কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মোঃ সায়েম। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি সফল করতে কনকর্ড গ্রুপ, এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নটরডেম '৯১ ব্যাচ, ট্রিপনেস্ট, ট্রাভেল আর্কিটেক্ট, ফ্যান্টাসি কিংডম, ফ’য়েজ লেক কনকর্ড, গ্র্যাবগো, একমি, ফিরোজ স্কিন কেয়ার ও টার্কিশ আদানা কাবাব-সহ সকল স্পন্সর প্রতিষ্ঠান ও ক্লাবের বিশিষ্ট সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সিএনবিএল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত