ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না  

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬- ২৭ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক ‘অবজারভার’র জ্যেষ্ঠ প্রতিবেদক মো. ইয়াছিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘বাংলাদেশ প্রতিদিন’র জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত মুন্না। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপিম কোর্ট) দক্ষিণ হলে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ‘আরটিভি’র হেড অব নিউজ ইলিয়াস হোসেন ফলাফল ঘোষণা করেন। কমিশনের অপর দুই সদস্য ‘এটিএন নিউজ’র হেড অব নিউজ মাশহুদুল হক ও সিনিয়র সদস্য সাজেদুল হক। কমিশনের সাচিবিক দায়িত্বে ছিলেন ‘বাংলানিউজ’র বিশেষ প্রতিনিধি ইলিয়াছ সরকার।  

কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘সমকাল’র আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক পদে বাংলানিউজ’র তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টি ফোর’র মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে ‘টাইমস অব  বাংলাদেশ’ আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক পদে ‘খবরের কাগজ’র মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’র  জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য পদে ‘চ্যানেল ওয়ান’র জান্নাতুল ফেরদৌসী মানু ও ‘আমাদের সময়’র আসাদুর রহমান নির্বাচিত হয়েছেন। 

এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি হাসান জাবেদ। সঞ্চালনা করেন বিদায়ী কমিটিরি সেক্রেটারি মনিরুজ্জামান মিশন। 

এ সময় আরও উপস্তিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, এলআরএফ’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনোজ কান্তি রায়, প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, সালেহ উদ্দিন, এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, শামীমা আক্তার, আশরাফ উল আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত