অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ যৌথান বম নামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যৌথান বম (৫২) ওই গ্রামের লালপিয়ান বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, গত তিনদিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান শুরু করে পুলিশ ও সেনা বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকরপাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনীরা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত