ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় লাখ লাখ মানুষের সমাগম ছিল। খামেনির ৩ ছেলে মেইসাম, মাসুদ এবং মুস্তফা খামেনি বাবার জানাজায় অংশ নেন। তবে সেখানে দেখা যায়নি তার আরেক ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।
অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে।
তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আলি খামেনি ও পরিবারের অন্য চার সদস্যের কফিন রাখা অবস্থায় মোস্তফা, মাসুদ ও মেইসাম খামেনিকে কান্না করতে দেখা যায়। এ সময় তাদের চেহারা বিমর্ষ ছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিনএনএন খামেনির ৩ ছেলের পরিচয় প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ৬৪ বছর বয়সী মোস্তফা একজন শিয়া ধর্মগুরু এবং প্রয়াত সর্বোচ্চ নেতার সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ। তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত এবং বর্তমানে তিনি ইরান সরকারের কোনো পদে নেই। তবে, ধর্মীয় মহলে তাকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়।
খামেনির তৃতীয় পুত্র ৫২ বছর বয়সী মাসুদও একজন ধর্মগুরু। তিনি বাবার রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের পরিচালক।
জানাজায় উপস্থিত আরেক ছেলে ৪৮ বছর বয়সী মেসাম খামেনির সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট। তিনি তার ভাই-বোনদের তুলনায় জনসমক্ষে তুলনামূলকভাবে কম জনসমক্ষে আসেন। মেসাম সর্বোচ্চ নেতার রচনাবলী সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরেও কাজ করেছেন।