আর্জেন্টিনার শেষ আটের প্রতিপক্ষ ঠিক হলো টাইব্রেকারের জুয়ায়

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম

মিসর বাধা পেরেনোর পর বিশ্বকাপে আর্জেন্টিনার  কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে।দলটি সুইজারল্যান্ড। মঙ্গলবার রাতে শেষ ১৬-র শেঅ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ (নির্ধারিত সময়ে ০-০) ব্যবধানে হারিয়ে শেষ আটে ওঠে ইউরোপীয় দেশটি। ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠলো তারা।

​আগামী রবিবার ১২ জুলাই (বাংলাদেশ সময় সকাল ৭টায়) কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা।

এক নজরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ:

  • ফ্রান্স বনাম মরক্কো (বৃহস্পতিবার, ৯ জুলাই), রাত ২:০০
  • স্পেন বনাম বেলজিয়াম (শুক্রবার, ১০ জুলাই), রাত ১:০০
  • নরওয়ে বনাম ইংল্যান্ড (শনিবার, ১১ জুলাই), রাত ৩:০০
  • আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (রবিবার, ১২ জুলাই), সকাল ৭:০০
×
সর্বশেষ সর্বাধিক পঠিত