ভাইরাল মোনালিসার বোল্ড লুক

বালুকেলির পর এবার জলকেলিতে মত্ত 'ঝুমা বৌদি'!

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

বাংলা থেকে ভোজপুরি অভিনেত্রী হিসেবে পরিচিত মোনালিসাকে সবাই এখন ‘ঝুমা বউদি’বলেই চেনেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে একের পর এক ছবির মাধ্যমে নজর কাড়ছেনএই অভিনেত্রী। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারে বারে প্রমাণ দিচ্ছেন তিনি। সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় থ্রোব্যাক একটি ছবি শেয়ার করে উষ্ণতা ছড়ানো এই অভিনেত্রী মোনালিসা। 

সেখানে সমুদ্র সৈকতের সাদা বালি শরীরে মেখেই হটনেসে কুপোকাত করেছেন ভক্তদের।মোনালিসা তার সাহসী লুকের জন্য পরিচিত। বিকিনি বা খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে ভ্যাকেশনে রয়েছেন তিনি। বালুকেলির পর এবার জলকেলি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি স্যুইমিং পুলের জলকেলিতে মত্ত। তার পরনে মনোকিনি। মোনালিসার এই লুকে মন মজেছে বহু নেটিজেনের। নিঃসন্দেহে নেটমাধ্যমে উষ্ণনার পারদ চড়াচ্ছেন। 

মোনালিসার এই বোল্ড লুক দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘যেন জলে আগুন ধরিয়ে দিয়েছেন।’ আরেকজন লিখেছেন, ‘কিলার (অসাধারণ আকর্ষণীয়)।’ অন্য একজনের মন্তব্য, ‘মোনালিসাকে দেখে কে বলবে যে তার বয়স ৪৫ বছর?’ অনেকেই আগুনের ইমোজি' দিয়ে অভিনেত্রীর লুকের প্রশংসা করেছেন। 

মোনালিসা ভোজপুরি ছবির একজন সুপরিচিত অভিনেত্রী, যিনি বর্তমানে ছোট পর্দাতেও বেশ সক্রিয়। ভোজপুরি ছবি থেকে ছোটপর্দায় আসার এই যাত্রা তাঁর জন্য মোটেও সহজ ছিল না। ২০১৭ সালে 'বিগ বস ১০'-র মঞ্চে বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেন মোনালিসা। তাদের বিয়ের নয় বছর কেটে গেলেও, এখনও কোনও সন্তান নেই। বেশ কয়েক বছর ধরে মা হওয়ার চেষ্টা করছেন তিনি, কিন্তু এখনও গর্ভধারণ করতে পারেননি। বিভিন্ন সাক্ষাৎকারে মোনালিসা মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত