পটিয়ায় বাস উল্টে যুবদল নেতাসহ আহত ৩

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গিয়ে যুবদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল (৪২), পাভেল (৩৫) ও বাবুল (৪০)। আহতদের পটিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সামনে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, রাতে পটিয়া বাস-স্টেশন থেকে একটি মিনি বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। ওই বাসে উঠেন পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেলসহ কয়েকজন যাত্রী। সোহেল ইন্দ্রপুল এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মিনি বাসটি উপজেলার শুরুতে যে ডিভাইডার রয়েছে সেটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

দুর্ঘটার শিকার পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল জানান, দ্রুতগতির মিনি বাসটি ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। তিনিসহ কয়েকজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অনেকক্ষণ পর জ্ঞান ফিরেন। পটিয়া থানা পুলিশ রাতে গাড়িটি উদ্ধার করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত