সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

জিম্বাবুয়ে সফরে একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। একমাত্র টেস্ট হারের পর ১ ম্যাচ আগে ওয়ানডে সিরিজও হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল হারারেতে দ্বিতীয় ওয়ানডে ও সিরিজ হারের পর এবার সাজা পেতে হচ্ছে মেহেদী হাসান মিরাজদের। স্লো ওভার রেট অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের কোটা সম্পন্ন করতে না পারায় বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। 

আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, টাইম অ্যালাউন্স বিবেচনায় নেওয়ার পর বাংলাদেশ নির্ধারিত লক্ষ্যর থেকে দুই ওভার পিছিয়ে ছিল। এ কারণে এমিরেটস আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট এই শাস্তি নির্ধরণ করেন। বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন মাঠের আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফরস্টার মুতিজওয়া।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ের মধ্যে দল যত ওভার কম করবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সে হিসেবে দুই ওভার কম করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে।

বাংলাদেশ অধিনায়ক মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেও ধীরগতির ওভার রেটের কারণে ম্যাচ-পরবর্তী সময়ে এই জরিমানার মুখোমুখি হতে হলো বাংলাদেশকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত