সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

সৌদি আরবের জেদ্দা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. জিহাদ মজুমদার (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত