ফুলবাড়ী সীমান্ত থেকে মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

রবিবার (১২ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের খানপুর ও আমতলী বিওপির সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত