সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ছাত্রদল নেতা তৌহিদুলের ত্রাণ বিতরণ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

গতকাল রবিবার বন্যাকবলিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় তিনি ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও জোরদারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত