৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:২৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদে পানি সম্পদ, মুক্তিযুদ্ধ বিষয়ক, স্বরাষ্ট্র, শিল্প , বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ৬টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সংসদে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদে প্রথমে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এতে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবু, কক্সবাজার-২ আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, ফেনী-১ আসনের মুন্সী রফিকুল আলম, সাতক্ষীরা-১ আসনের মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের মোহাম্মদ মশিউর রহমান খান এবং বরগুনা-১ আসনের মোহাম্মদ ওলিউল্লাহ।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করা হয়। এতে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিনকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), বগুড়া-২ আসনের মীর শাহে আলম, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন অপু, মুন্সীগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কামরুজ্জামান, মাগুরা-১ আসনের মোহাম্মদ মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২-এর শিরীন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা-১৬ আসনের মোহাম্মদ আব্দুল বাতেন।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামকে। কমিটির সদস্যরা হলেন—শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), মুন্সীগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল্লাহ, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, নড়াইল-১ আসনের বিশ্বাস জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মোহাম্মদ কেরামত আলী, নীলফামারী-২ আসনের আল ফারুক আব্দুল লতিফ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত মহিলা আসন-২৭-এর সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন—পররাষ্ট্রমন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, চট্টগ্রাম-৭ আসনের হুম্মাম কাদের চৌধুরী, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী, চট্টগ্রাম-১০ আসনের সাইদ আল নোমান, পটুয়াখালী-৪ আসনের এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সানজিদা ইসলাম, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মুজাহিদ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সদস্য মো. মনিরুল হক চৌধুরী। কমিটির সদস্যরা হলেন- মক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী, ইশরাক হোসেন (ঢাকা-৬), মো: ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), মো: আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আমীর এজাজ খান (খুলনা -১), জীবা আমিনা খান (সংরক্ষিত), জিএম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), রোকেয়া বেগম (সংরক্ষিত আসন), আব্দুল হান্নান মাসুদ (নোয়াখালী-৬)।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বি-বাড়িয়া-৩ আসনের মো: খালেদ হোসেন মাহবুবকে। কমিটির সদস্যরা হলো—মো: বরকত উল্লাহ বুলু (নোয়াখালী ৩), আবুল হোসেন খান (বরিশাল-৬), মো: আবুল কালাম (কুমিল্লা-৯), হেলেন জেরিন খান (সংরক্ষিত), হামিদুর রহমান (ঢাকা-৭), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪), গাজী এনামুল হক (যশোর-৫), আব্দুল মুনতাকিম (নীলফামারী-৪)।

প্রস্তাবগুলো উপস্থাপনের সময় চিফ হুইপ বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর স্থায়ী কমিটি গঠন করা হচ্ছে।

প্রত্যেকটি প্রস্তাবের ওপর কণ্ঠভোট গ্রহণের সময় স্পিকার সংসদ সদস্যদের পক্ষে ও বিপক্ষে মতামত জানতে চান। 'হ্যাঁ' সূচক ভোটে সব প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর স্পিকার সংশ্লিষ্ট স্থায়ী কমিটিগুলো গঠিত হয়েছে বলে ঘোষণা দেন।

কমিটি গঠনের কার্যক্রম শেষে স্পিকার সংসদের বৈঠক আজ মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত