হরমুজ প্রণালীতে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৩ জুলাই) এক বিশেষ ঘোষণায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে এবং এই আন্তর্জাতিক নৌপথের সুরক্ষায় ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে। এর বিনিময়ে এই রুট দিয়ে চলাচলকারী বাণিজ্যিক বা কার্গো জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি বা শুল্ক আরোপ করা হবে।

ইরান ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণার পর ট্রাম্প এই পাল্টা পদক্ষেপ নেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার এবং নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এর পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

উপসাগরীয় অঞ্চলে গত কয়েকদিনের টানা সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত চরম পর্যায়ে গিয়ে ঠেকলো।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প  লিখেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে। আমরা ইরানি অবরোধ পুনর্বহাল করছি, যার নামকরণ এই কারণেই করা হয়েছে।

এটি কেবল ইরানি বন্দর অভিমুখে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর কার্যকর হবে। অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য ও মুক্তভাবে ব্যবহার করতে পারবে বলে যোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরো ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হবে এবং  এই নৌপথ ব্যবহারকারী দেশগুলোর উচিত এর সুরক্ষার খরচ বহন করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত