বলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত ফের জড়ালেন বিতর্কে। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল কিছুদিন আগেই মন্তব্য করেন 'নারীদের রান্না শেখা উচিত। আইএএস অফিসার বা অন্য যে পেশাতেই থাকুন না কেন, প্রথমে একজন দক্ষ মা হওয়া জরুরি।' এই মন্তব্য ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। তখনই প্রকাশ্যে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা।
কঙ্গনা এক্স-এ একটি দীর্ঘ পোস্টে লেখেন, 'ঈশ্বর নারীদের মানবসভ্যতাকে লালন-পালনের দায়িত্ব দিয়েছেন। নারীরা দেবী, শক্তি, অন্নপূর্ণা মাতা—এই সব রূপেই পূজিত হন। অন্যের যত্ন নেওয়া, স্নেহ দেওয়া এবং পরিবারকে আগলে রাখা আমাদের স্বাভাবিক শক্তি।' তাঁর মতে, রান্না করা বা পরিবারের দেখাশোনা করা কোনও দুর্বলতার পরিচয় নয়; বরং এটি নারীর অন্যতম বড় ক্ষমতা।’
নিজের শৈশবের কথাও তুলে ধরেন কঙ্গনা। তিনি জানান, ছোটবেলায় তাঁর ভাই যখন ক্রিকেট বা ফুটবল খেলতেন, তখন তিনি পুতুলের জন্য বাড়ি বানাতেন, তাদের পোশাক সেলাই করতেন এবং খেলাচ্ছলে রান্না করতেন। কঙ্গনার দাবি, এই অভিজ্ঞতাই প্রমাণ করে যে যত্ন নেওয়া ও লালন-পালনের প্রবণতা নারীর স্বাভাবিক বৈশিষ্ট্য। এই বিতর্কের সূত্রপাত আনন্দীবেন প্যাটেলের একটি ভাষণ থেকে। কানপুরের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ;আজকের মেয়েদের রান্না শিখতে হবে। আপনি শিক্ষক হন, আইএএস অফিসার হন, যাই হন না কেন, আগে একজন দক্ষ মা হয়ে উঠুন।'
তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক। রাজ্যপালের বক্তব্য এবং কঙ্গনার সমর্থনের পর সোশ্যাল মিডিয়া কার্যত দু'ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একাংশের মতে, রান্না বা পরিবারের যত্ন নেওয়া একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা এবং নারী-পুরুষ নির্বিশেষে সবারই তা শেখা উচিত।
অন্যদিকে সমালোচকদের দাবি, শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই এমন প্রত্যাশা চাপিয়ে দেওয়া লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণাকে আরও শক্তিশালী করে। কর্মজীবী নারীদের ভূমিকা সম্পর্কে পুরোনো মানসিকতাকে উৎসাহিত করে। যদিও কঙ্গনা তার পোস্টে স্পষ্ট করে বলেন, তিনি নারীদের পেশাগত সাফল্যের বিরুদ্ধে নন। তার বক্তব্য, একজন নারী সফল পেশাজীবী হওয়ার পাশাপাশি পরিবারের যত্নও নিতে পারেন। তবে এই মন্তব্যের পরেও বিতর্ক থামেনি। সামাজিক মাধ্যমে এখনও চলছে তুমুল আলোচনা। আধুনিক সমাজে নারী-পুরুষের ভূমিকা কী হওয়া উচিত এবং গৃহস্থালির কাজের দায়িত্ব কি শুধুই নারীর, নাকি তা সমানভাবে ভাগ করে নেওয়া উচিত।
নতুন গল্প ও চরিত্রে জাহিদ হাসান
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল: ৪০ হাজার কোটির টাকার মহারণ
রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের হামলায় চালক নিহত, মরদেহ উদ্ধার মিরসরাইয়ে