রাজবাড়ীর পাংশায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিল্লু মন্ডল (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের জুনাই মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী রাস্তা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় পৌঁছালে জিল্লু তাকে জোড়পূর্বক একটি আখ খেতের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয়রা এসে জিল্লুকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়। এই ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টা মামলায় জিল্লু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।