ভারতীয় টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের বিয়ের তারিখ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে সেই সেই জল্পনারয় সিলমোহর পড়ল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) আমেরিকায় প্রেমিক উইলিয়াম ইশমায়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জেনিফার।
সূত্রের খবর, বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং হাতে গোনা কয়েকজন বন্ধু। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে, ছিমছাম পরিসরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জুটি। জানা গিয়েছে, 'হোয়াইট ওয়েডিং' থিমেই বিয়ে করছেন দু'জনে।
জেনিফার বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করেন। তাই তাঁর বিয়ের খবর অনেকেই বেশ চমকেছেন। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরেই নীরবে বিয়ের প্রস্তুতি চলছিল। জানা গেছে, দু'জনেই চেয়েছেন নিজেদের বিশেষ দিনটি সংবাদমাধ্যমের প্রচারের বাইরে রেখে পরিবারের সদস্যদের উপস্থিতিতে উদযাপন করতে। সেই কারণেই ভারতের বদলে আমেরিকায় বিয়ে করছেন।
খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। জেনিফারের অনুরাগীরা নতুন জীবনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। জেনিফার উইঙ্গেট এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর দীর্ঘদিন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এ বার নতুন করে জীবনের পথে হাঁটতে চলেছেন অভিনেত্রী।
জল্পনার অবসান, মা হচ্ছেন সোহিনী
মানুষের ভাগ্যোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে