একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুই পরিবারে চলছে শোকের মাতম।বুধবার (১৫ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান কাতারপ্রবাসী জাকির আহমেদ। এর একদিন আগে মঙ্গলবার (১৪ জুলাই)  চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইতালিপ্রবাসী ফখরুল ইসলাম।

দুই প্রবাসীর বাড়িই বড়লেখা পৌরসভায়। জাকির আহমেদের বাড়ি মুড়িরগুল গ্রামে আর ফখরুল ইসলামের বাড়ি ইয়াকুবনগরে। তিনি আব্দুল অকিদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার কাতারে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান জাকির আহমেদ।

এদিকে ইতালি থেকে বাংলাদেশে ফেরার পথে তুর্কি বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফখরুল ইসলাম। পরে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

মৃত দুই প্রবাসীর বাড়ি ঘুরে দেখা গেছে যে বাড়িতে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। স্বজনরা মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তবে দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী কল্যাণমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন দুই পরিবার।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত