ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ফাইন্যান্স কোম্পানিতেও বিশেষ পুনঃতফসিলের সুযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক অবস্থা পুনর্গঠনের লক্ষে ব্যাংকের মতো ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের জন্যও বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের নীতি সহায়তা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক জানায়, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সুযোগ সৃষ্টি, ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণ কমানো এবং তারল্য পরিস্থিতির উন্নয়নের উদ্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ফাইন্যান্স কোম্পানির ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতারা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের বিআরপিডি সার্কুলার নং-০৭ (১৬ সেপ্টেম্বর ২০২৫), বিআরপিডি সার্কুলার লেটার নং-২৬ (২৪ নভেম্বর ২০২৫) এবং বিআরপিডি-১ সার্কুলার লেটার নং-১৬ (৭ মে ২০২৬)-এর আওতায় বিশেষ পুনঃতফসিল ও বিশেষ পুনর্গঠনের সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্ভাবনাময় কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে ফিরিয়ে এনে ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণ আদায় নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত