বললেন ডাকসু জিএস

জুলাইয়ের কর্মসূচিতে সাদিক কায়েম ও ফরহাদের নাম আনতেই হবে

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি কর্মসূচির সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নের জন্য ছাত্রশিবিরের সাদিক কায়েম ও এস এম ফরহাদের নাম আনতেই হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে একটি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা জানান। 

এস এম ফরহাদ বলেন, বলা হচ্ছে গণঅভ্যুত্থান অটোমেটিক হয়ে গেছে, খুব বেশি প্ল্যানের দরকার হয়নি। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে আন্দোলনটা কন্টিনিউ করার জন্য কিছু দাবি দিতে হবে। সেই স্ক্রিপ্ট থেকে শুরু করে সমন্বয়দের সাথে আলাপ করে নয় দফা চূড়ান্তকরণ, মিডিয়ায় পৌঁছানো, বাস্তবায়নে ছাত্রশিবির নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের পলিসিগুলো-কফিন মিছিলের প্রোগ্রাম, এর আগে রাষ্ট্রপতিকে স্মারকলিপি, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস-প্রত্যেকটা কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জন্য ছাত্রশিবিরের এস এম ফরহাদ কিংবা সাদিক কায়েমকে আনতেই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত