লালমনিরহাট ক্যম্পাস

এএইউবি’র শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স-বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এএইউবি-এর লালমনিরহাট ক্যম্পাসে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) অ্যাভিওনিক্স বিভাগের দ্বিতীয় এবং অ্যারোস্পেস বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স এবং বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী । 

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর দেশের অর্থনীতিতে অ্যারোস্পেস ও অ্যাভিওনিক্স সংক্রান্ত বিশেষায়িত জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান জাতির কল্যাণ ও রাস্ট্রের উন্নয়নে বিনিয়োজিত করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং এ সংশ্লিষ্ট ল্যাব সমূহ প্রস্তুতের নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন এবং সময়োপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর ভাইস চ্যান্সেলর, কর্মকর্তারা এবং শিক্ষকদের স্বতফুর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় গাংচিল আবাসিক ভবনের সম্মুখে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত