বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ১২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম মহোদয় সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। পরবর্তীতে ১১তম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি গৃহীত উল্লেখযোগ্য কার্যাবলী সম্পর্কে অবহিত করেন তিনি।
এ সময় তিনি বাংলাদেশের প্রধান মহাকাশ গবেষণা ও দুরবিক্ষণ প্রতিষ্ঠান স্পারসোর সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরের প্রাক আলোচনা, লালমনিরহাট ক্যাম্পাসে ‘Trends in Avionics & Space Technology Research’ শীর্ষক সেমিনার, বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান ও প্রতিশুতি বাস্তবায়ন ও অংশীজনের অংশগ্রহণ, স্নাতকোত্তর শিক্ষার্থীদের আয়োজনে সামাজিক সন্ধ্যা, আর্মি অ্যাভিয়েশন গ্রুপ প্রতিনিধি দলের পরিদর্শন, শুদ্ধাচার সম্মাননা পুরস্কার ২০২২-২৩ প্রদান এবং ‘Quality Assurance: Challenges & Way forward’ শীর্ষক কর্মশালাসহ বিভিন্ন বিষয় অবহিত করেন। এরপর সভার সকল এজেন্ডাসমূহ বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
