এবোরের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশ অভিনেত্রী কেয়া পায়েল ভিন্ন এক কাণ্ড করে বসলেন। বিষয়টি শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। সোমবার (২০ এপ্রিল) প্রথম প্রহরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
সেখানে দেখা যায়, ছাদে দাঁড়িয়ে আতশবাজি ফোটাচ্ছেন কেয়া। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাবছিলাম জিতলে ফুটাবো, কিন্তু নষ্ট হয়ে যাবে তো, তাই আরকি।’ পোস্টের মন্তব্যের ঘরে কৌতুক করে তিনি আরও লেখেন, ‘আজকে খেলি নাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।’
কেয়া পায়েল আর্জেন্টিনা দলের সমর্থক। প্রিয় দলের জয় উদযাপনের জন্য আগেই আতশবাজি কিনে রেখেছিলেন। তবে ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সেই আতশবাজি নষ্ট না করে শেষ পর্যন্ত সেগুলোই ফুটিয়ে দেন তিনি।
কেয়ার এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার রসবোধের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মজার ছলে আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়ে মন্তব্য করেছেন।
জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন
যশোরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২