মেসিকে নিয়ে যা বললেন পরীমনি 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম

আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে এর আগেও বিভিন্ন সময় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপের সময়েও একাধিক পোষ্ট করেছেন আর্জেন্টিনার কট্টর এই সমর্থক। মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন পরীমনি। নিজের ফেসবুকে এক পোস্টে মেসিকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…’ 

সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি পরীমনির গভীর ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার অনেকে পরীমনির এই আবেগঘন বার্তার প্রশংসা করেছেন। সর্বশেষ পোস্টের মাধ্যমে আবারও প্রিয় ফুটবল তারকার প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন পরীমনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত